জোট নিয়ে জল্পনার মধ্যে বারবারই কংগ্রেসের ‘একলা চলোর’ কথাই শোনা যাচ্ছিল। এমনকী প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বিশেষত শুভঙ্কর সরকারের শিবির মূলত জোট না করার পক্ষেই রয়েছে বলে আগেই জানা গিয়েছিল। অন্যদিকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর শিবির আবার বামদের হাত না ছাড়ার পক্ষেই ছিলেন বলে জানা গিয়েছিল।