কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা সুকুমার অধিকারী নামের এক সাধারণ হোটেল ব্যবসায়ী ৫০০ টাকা তুলতে গিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৭৫৯ কোটি টাকার হদিশ পেয়েছেন। এই বিপুল অঙ্কের টাকা দেখে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ব্যবসায়ী এবং তাঁর পরিবার।