কোচবিহারের চৌধুরীহাটে কাটমানির টাকা ফেরাতে গিয়ে স্থানীয়দের একাংশের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন পঞ্চায়েত সদস্য রাধিকা বর্মন। বিতর্কের মুখে পড়ে আগামী ১৫ দিনের মধ্যে তালিকা মিলিয়ে বাকিদের কাটমানির টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।