কোচবিহারের ঐতিহ্যবাহী রথযাত্রায় জগন্নাথ, বলরাম বা সুভদ্রা নন, বরং রথে চড়ে মাসির বাড়ি যান রাজবংশের কুলদেবতা শ্রী শ্রী মদনমোহন দেব। ১৮৯০ সালে রাজমাতা নিশিময়ী দেবীর হাত ধরে শুরু হওয়া এই ঐতিহাসিক রথযাত্রায় শামিল হতে প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু ভক্ত ছুটে আসেন।