জমি দখল এবং কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে রাজগঞ্জের প্রাক্তন তৃণমূল নেতা মুস্তাকিনের বিলাসবহুল বাড়ির সামনে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। এই দুর্নীতিগ্রস্ত নেতা রং বদলে বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা করছেন বলে জল্পনা ছড়ালেও, তাঁকে দলে নিতে নারাজ খোদ গেরুয়া শিবির।