দক্ষিণ ২৪ পরগনার সাগরের ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকায় কাটমানি ও তোলাবাজির অভিযোগে এক তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কান ধরে ওঠবোস করালেন গ্রামবাসীরা। আবাস যোজনা ও দোকানদারদের থেকে টাকা নেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, পরে কোস্টাল থানার police তাঁকে উদ্ধার করে।