ঝাড়গ্রামের বিনপুরের আউলিয়া প্রাথমিক বিদ্যালয়ে একতলার টেন্ডারে রড ছাড়াই তৈরি করা হচ্ছিল ঝুঁকিপূর্ণ দোতলা স্কুল বিল্ডিং। টিভি নাইন বাংলায় খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসে প্রশাসন; বিডিও সহ আধিকারিকরা সরেজমিনে পরিদর্শন করে বেআইনি নির্মাণ পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন।