তোলাবাজির অভিযোগে তোলপাড়ের মাঝে সবাইকে ওয়াশিং মেশিনে ধুয়ে আনা সম্ভব নয় বলে সাফ মন্তব্য করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তবে দলে কোনোভাবেই তোলাবাজি বরদাস্ত করা হবে না এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক পদক্ষেপ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।