কুলপিতে পুজো উপলক্ষে সিপিএমের (CPI(M)) তৈরি বুকস্টলে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, 'জয় শ্রীরাম' ও 'ভারতমাতা কি জয়' স্লোগান দিয়ে এসে একদল লোক সিপিএমের ফ্লেক্স ছিঁড়ে দেয় এবং স্টল ভেঙে দেয়। সিপিএম এই ঘটনায় কুলপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।