সল্টলেক সিটি সেন্টার মেট্রো স্টেশনের চলন্ত সিঁড়ির পেছনের দেয়ালে দেখা দিল চওড়া ফাটল, যা দেখে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। তবে বিষয়টি মূল পিলারের অংশ নয় জানিয়ে তড়িঘড়ি স্থানটি মেরামতের কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ।