বাঁকুড়ার সাতমাকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে নেওয়া কাটমানির টাকা উদ্ধার করে গ্রামবাসীদের ফেরত দিল বিজেপি। তৃণমূলের অভিযুক্ত বিদায়ী নেতাদের কাছ থেকে টাকা উদ্ধার করে রেজিস্টার খাতায় সই করিয়ে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়।