ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ব্যাপক তাণ্ডব শুরু হয়েছে। রাত ১টায় স্থলভাগে আছড়ে পড়ার পর সাগরে খানিক থমকে যায় এই ঘূর্ণিঝড়। এই মুহূর্তে অর্ণবের পরোক্ষ প্রভাবে বাংলায় ঠিক কতটা বৃষ্টিপাত বা দুর্যোগের সম্ভাবনা রয়েছে, তা নিয়ে চলছে নজরদারি।