বেড়ে গেল এসআইআরের সময়সীমা। আর সেইসঙ্গে বদলে গেল খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ। এতদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। এ বার নির্বাচন কমিশন সূত্রে খবর ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। একইসঙ্গে পিছিয়ে গেল চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণও। ৭ ফেব্রুয়ারির বদলে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে বলে জানাচ্ছেন নির্বাচন কমিশন।