ঘাটাল ব্লকের বর্দা থেকে পান্না যাওয়ার রাস্তা দীর্ঘকাল ধরে খানাখন্দে ভরা, সামান্য বৃষ্টিতেই যা আস্ত পুকুরে পরিণত হয়। সাধারণ মানুষের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের এই ভয়াবহ দুর্ভোগ মেটাতে অবশেষে রাস্তা সারাইয়ের কাজে হাত দিয়েছে স্থানীয় প্রশাসন, আশ্বস্ত করেছেন এলাকার বিধায়ক।