দীর্ঘ ১৫ বছর ধরে ঝুলে থাকা সিদ্ধান্ত মাত্র ১৫ দিনেই বাস্তবায়িত হয়ে গিয়েছে, বেআইনি নির্মাণ উচ্ছেদ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। দুর্নীতিগ্রস্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না, স্পষ্ট জানিয়ে তিনি শূন্যপদ পূরণেরও আশ্বাস দিয়েছেন।