বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জেরে বঙ্গে আবহাওয়ার বড়সড় বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারির পাশাপাশি বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।