আজ রাতেই কলিঙ্গপত্তনম হয়ে স্থলভাগে ঢুকছে অতি গভীর নিম্নচাপ। এর প্রভাবে আগামী শনিবার পর্যন্ত দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কড়া সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।