১৯৭১ সাল আর ২০২৬ সাল এক নয়। ২০২৬ সালে ভারত এখন আর পাঁচ দশক আগের উদারতা দেখাবে না। এটা আমি বলছি না। প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধান- দুজনের মুখেই এদিন একই রকম বক্তব্য শুনলাম। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ কলকাতায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। গতকালই এনিয়ে স্ট্রেট কাটে আলোচনা করেছি। গত তিন-চারদিনে ভারত এনিয়ে মুখ খোলেনি। না কেন্দ্র - না সেনা - কেউই কিছু বলেনি। তবে বিষয়টা রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে দেখে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী। ভারতে আর কোনও জঙ্গি হামলার চেষ্টা হলে পাকিস্তানকে আপসোস করতে হবে। গত ২৬ জানুয়ারি শাহবাজ শরিফদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন রাজনাথ। কলকাতায় হামলার হুমকি আসার পর প্রতিরক্ষামন্ত্রীর সুর আরও চড়ল। অন্যদিকে আমাদের সেনাপ্রধানও বোঝালেন, ভারত এখন চালিয়েই ব্যাটিং করবে। পিচ যাই হোক না কেন। রাজনাথের মন্তব্য নিয়ে পাকিস্তানি মিডিয়ায় জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানের সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদনে প্রশ্ন, তা হলে খাজা আসিফই কি ঠিক? ভারত কী সত্যিই পাকিস্তানের হামলার প্ল্যান করছে? রাজনাথের বক্তব্য আপনাদের শুনিয়ে পরের প্রতিবেদনে যাব।