ভারতে বড়সড় নাশকতার ছক ব্যর্থ করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পশ্চিমবঙ্গের মালদহ ও তামিলনাড়ু থেকে গ্রেফতার করল আট সন্দেহভাজনকে। পাকিস্তানের আইএসআই ও বাংলাদেশের চরমপন্থী সংগঠন মিলিতভাবে ভারতে সন্ত্রাসবাদী হামলার ছক কষছিল।