হাওড়ার বেনারাস রোডের কোনা তেঁতুলতলায় বেহাল পথের জেরে যাত্রী বোঝাই টোটো উল্টে যাওয়ার চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল সিসিটিভিতে। দুর্ঘটনা এড়াতে এক যাত্রী সতর্ক হয়ে টোটোয় হেলমেট পরে বসে থাকলেও শেষরক্ষা হল না।