বুধবার বিকেলে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের জোতরাম এলাকায়। প্রথমে আগুন লাগার বিষয়টি বুঝতে পারেননি বাস চালক। পরে এক বাইকারোহীর চোখে পড়ে ঘটনাটি। তিনিই চিৎকার করে সতর্ক করে বাস চালককে। এরপর তড়িঘড়ি বাসটি থামিয়ে সকলকে নামিয়ে নেওয়া হয়। তার কিছুক্ষনের মধ্যেই গোটা বাসটিতে আগুন ধরে যায়। তবে যাত্রীদের কেউ ঘটনায় আহত হননি বলে খবর সূত্রের।