তিলোত্তমা ভিজছে মুষলধারে বৃষ্টিতে। আর অতিরিক্ত বৃষ্টির জেরে শোভাবাজার রাজবাড়ির উঠোনে জল জমে গিয়েছে। তার মধ্যেই উমার বিসর্জনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজবাড়ির নিয়ম অনুযায়ী মাতৃমূর্তি দুপুর ২টো ১০ নাগাদ কাঁধে নেওয়া হয়। গঙ্গার ঘাট অবধি। এ বছর অমৃত যোগ তৈরি হয়েছে দুপুর ২টো ১০ নাগাদ। ২টি নৌকায় করে মাতৃমূর্তি গঙ্গা নদীর মাঝে নিয়ে যাওয়া হবে। একটি নীলকণ্ঠ পাখি উড়িয়ে মায়ের বিসর্জন হবে।