উত্তরবঙ্গের শারদোৎসবের বিগ বাজেটের পুজোগুলিকে টেক্কা দিতে এবার সম্পূর্ণ প্রস্তুত ধূপগুড়ির দক্ষিণায়ন ক্লাব। ৫৮তম বর্ষে পদার্পণ করা এই পুজোয় এবার দর্শনার্থীদের জন্য থাকছে এক অনন্য ও সুদৃশ্য চমক। রাজস্থানের উদয়পুরের বিখ্যাত শিব মন্দিরের আদলে তৈরি মণ্ডপটি ইতিমধ্যেই সমগ্র অঞ্চলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।