ডায়মন্ড হারবারের হিংসেবেড়িয়া এলাকায় মাটির নিচ থেকে জেসিবি দিয়ে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার রাশি রাশি ওষুধ। সেবাশ্রয়ের নামে কালো টাকা ব্যবহার করে এই ওষুধ কেনা এবং দুর্নীতির প্রমাণ লোপাটের জন্য তা পুঁতে দেওয়া হয়েছিল বলে বিজেপির পক্ষ থেকে মগরাহাট পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।