ডায়মন্ড হারবারের সরিষায় মাটি খুঁড়ে কোটি কোটি টাকার ওষুধ উদ্ধারের ঘটনায় এবার নতুন করে চাঞ্চল্য ছড়াল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন জেলা শাসক ও স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে সিট (SIT) তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি।