আজ ডোনাল্ড ট্রাম্পের সো-কলড সিজফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণার পর রিপালিকান গার্ডের এক শীর্ষকর্তা দাবি করলেন, আমরা আমেরিকার দূর্বলতম জায়গাটা খুঁজে পেয়েছি এবং সেখানেই আঘাত করেছি। তাই আমেরিকা হাত গুটিয়ে পালাতে বাধ্য হল। ইরান-আমেরিকা সংঘর্ষ বিরতির কথা আপনারা আগেই জেনে গিয়েছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বড় অংশই বলছেন, ব্রিজটনের পর ইরানের হাতে আমেরিকার সবচেয়ে বড় হার। পারস্য উপসাগরে সবচেয়ে বড় ধাক্কা। সেটা ঠিক না ভুল, এখনই বলার সময় আসেনি। কারণ সিজফায়ারটা কীভাবে হল সেটা এখনও স্পষ্ট হয়নি।