গাড়ির গায়ে শুধুই 'MSP' শব্দ কিংবা ফোনের শেষ চারটে সংখ্যা '৭৭১৯' লেখা থাকলেই নাকি হাত ছোঁয়াতে সাহস পেত না পুলিশ বা প্রশাসন! কোনও আসল চালান বা ডিসিআর ছাড়াই এই বিশেষ 'চিট কোড'-এর জোরেই রমরমিয়ে চলত টুলু মণ্ডলের বেআইনি পাথরের রাজত্ব।