জুয়েকিন জিয়াঙ নামে এক চিনা অধ্যাপক নতুন একটা সম্ভবনার কথা সামনে এনেছেন। তা হল, ইরান যুদ্ধ ইচ্ছে করেই হারলেন ট্রাম্প। বা বলা ভাল, তিনি যুদ্ধটা জিততেই চাননি। তিনি শুধু যুদ্ধটা শুরু করতে চেয়েছিলেন। জিয়াঙের বক্তব্য নিয়ে এই মুহূর্তে ওয়েস্টার্ন মিডিয়াতেও প্রবল চর্চা শুরু হয়েছে। গেস করুন তো ইচ্ছে করে যুদ্ধে হেরে ট্রাম্পের লাভ কী। এই যুদ্ধের ফলে হরমুজ নিয়ে পাকাপাকি একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। ইরানের মারে সৌদি, আমিরশাহি, কাতারের মতো গাল্ফের তেল উত্পাদনকারী দেশগুলোর তেল পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হল। ইরানের ক্ষতি তো হলই। তেল ছাড়াও সার, গ্যাস, মাইক্রোচিপ, অ্যামোনিয়া, ফসফেট, হিলিয়াম, সালফারের মতো নানা জিনিস যা কিনা কল-কারখানায় ব্যাপক পরিমাণে কাজে লাগে, সেসবেরই সাপ্লাই চেন ভেঙে গেল। সোজা কথায় যুদ্ধ লাগিয়ে ইরানকে দিয়ে কৌশলে তেলের দেশে তেলের পরিকাঠামো নষ্ট করে দিলেন ট্রাম্প।