সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোঁড়ার ঘটনা নিয়ে কটাক্ষ করতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মন্তব্য করেন। তিনি বলেন, সাধারণ মানুষ যেখানে ঠিকমতো খেতে পায় না সেখানে ডিম ছোঁড়া উচিত নয়। এবং কেন হরিণঘাটার ডিমের দাম বাড়ছে, তা তিনি জানেন না।