সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়া ও তাঁকে লক্ষ্য করে ডিম্ ছোঁড়ার ঘটনায় কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, সাধারণ মানুষ যেখানে ঠিকমতো খেতে পায় না, সেখানে ডিম্ নষ্ট করার কোনও মানে হয় না। এর ফলে ডিমের দাম আরও বেড়ে যাবে।