তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, দল ও নেতা হাতছাড়া হওয়ায় অভিষেক এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছেন। আইনের হাত থেকে বাঁচা অসম্ভব এবং তাঁদের জেলেও যেতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।