প্রশ্নফাঁস ইস্যুতে সিজেপি আন্দোলন নিয়ে বামপন্থীদের তীব্র ভাষায় আক্রমণ করে সমাজবিরোধী তৈরির অভিযোগ তুললেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে বাংলায় আন্দোলনের নামে কোনওরকম আইন-শৃঙ্খলার অবনতি ঘটলে তা বরদাস্ত করা হবে না।