বারুইপুরের প্রসঙ্গ টেনে এবার খড়্গপুরেও গুন্ডা-মাফিয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পুলিশকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানান, দরকার হলে খড়্গপুরেও এনকাউন্টার হবে!