রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। সপ্তাহখানেক আগেই পৈলানে বিধায়কের বিলাসবহুল বাড়ির হদিশ মেলে। পালাবদলের পরই একের পর এক তৃণমূল নেতার দুর্নীতির হদিশ পাওয়া যাচ্ছে এবং একের পর এক তৃণমূল নেতা দ্বারস্থ হচ্ছে হাইকোর্টের।