সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধর জানিয়েছেন, ভোটের প্রচারে তাঁর কোনও নির্দিষ্ট পোশাক নেই, তবে তিনি শাড়ি পরতে বেশি স্বচ্ছন্দ। রোদে ঘোরার জন্য মাঝে মাঝে টি-শার্ট ও প্যান্ট পরলেও বাঙালির ঐতিহ্যবাহী শাড়িই তাঁর প্রিয়।