দীর্ঘ লড়াইয়ের পর ফুসফুসের সংক্রমণে এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনবারের জাতীয় পুরস্কার জয়ী প্রখ্যাত পরিচালক রাজা সেন। ৭০ বছর বয়সে তাঁর এই অকাল প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া, এক অসামান্য প্রতিভাকে হারাল টলিউড।