এসআইআর ইস্যুতে এবার জেলাশাসকদের বরাভয় মুখ্যমন্ত্রীর। এবার খোদ মুখ্যমন্ত্রীই বিস্ফোরক অভিযোগ তুললেন। তাঁর বক্তব্য, দিল্লি পাঠিয়ে দেওয়া হবে বলে জেলাশাসকদের ভয় দেখানো হচ্ছে। প্রাক্তন অফিসারকে বিশেষ পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। রাত ৯টার পর ফোন করে অফিসারদের ভয় দেখানো হচ্ছে। জেলাশাসকদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।