বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট তথা আরজি কর কাণ্ডে অন্যতম বিতর্কিত চরিত্র চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের সিনিয়র রেসিডেন্সির মেয়াদ অবিলম্বে বাতিল করা হয়েছে। পাশাপাশি ২০ লক্ষ টাকা জরিমানা এবং ভবিষ্যতে সরকারি চাকরিতে নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়েছে।