বর্ধমানের এক অস্থি বিশেষজ্ঞের দাবি, মাসে ৫ থেকে ৬ লক্ষ টাকা কাটমানি না দেওয়ায় তাঁর নার্সিংহোমের দেড় কোটি টাকার স্বাস্থ্যসাথীর বিল আটকে দেওয়া হয়েছে। উপরমহলের নাম করে কলকাতার একটি দল এই টাকা তুলত বলে বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই জোর বিতর্ক শুরু হয়েছে।