ছট পুজোয় গঙ্গার ঘাটে পোষ্যকে নিয়ে এসে চরম বিপত্তি! বাবুঘাটে গঙ্গার জলের তোড়ে আচমকাই ভেসে যাচ্ছিল একটি কুকুর। বাঁচার জন্য কুকুরটির শেষ চেষ্টা দেখে তড়িঘড়ি জলে নেমে স্পিডবোট ও লাইফবোটের সাহায্যে তাকে উদ্ধার করেন এনডিআরএফ এবং কলকাতা পুলিশের কর্মীরা। দেখুন সেই রুদ্ধশ্বাস উদ্ধারের মুহূর্ত।