বারুইপুরের ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে দোষীদের চরম শাস্তির আশ্বাস দিলেন লকেট চট্টোপাধ্যায়। ঘটনার দ্রুত তদন্ত এবং পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানান, বাংলায় আর কোনও অভয়া বা তিলোত্তমা দেখতে চান না তাঁরা।