শক্তিনগর জেলা হাসপাতালে দিনে টানা ১২ ঘণ্টা অ্যাম্বুল্যান্স চালানোর ক্লান্তি ভুলে রাতে পড়াশোনা করে ইসরোয় টেকনিশিয়ান পদে সুযোগ পেলেন নদিয়ার দেবজিৎ ভদ্র। বহু আর্থিক অনটন ও লড়াইয়ের পর চতুর্থবারের চেষ্টায় শ্রীহরিকোটা স্পেস সেন্টারে যোগ দেওয়ার ডাক পেয়ে পরিবার ও এলাকার নাম উজ্জ্বল করেছেন তিনি।