একের পর এক ড্রোন রাশিয়ার বিভিন্ন শহরে উড়ে আসছে। গত তিন সপ্তাহ ধরে উল্টো ছবিটাই দেখা গিয়েছিল। রুশ ড্রোন আর রকেট হামলায় কিয়েভ সব দেশের অনেকটা ছারখার। মুশকিলটা হল কিছুক্ষণ আগে। এদিন সন্ধে ৬টা নাগাদ পুতিনের প্রাসাদ লক্ষ্য করে ড্রোন হামলা হল। রাশিয়ার অভিযোগ, ক্রেমলিন নয়, ব্ল্যাক সি-র কোলে পুতিনের বাসভবন লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে এসেছিল। পুতিনকে খুন করতেই নাকি ৮-১০টি ড্রোন হামলা করেছিল ইউক্রেন। নিখুঁত প্রিসিশান অ্যাটাকের জন্য সুইসাইড ড্রোন। এই ড্রোন বিশাল বাড়িতে ঘরের মধ্যে থাকা টার্গেটকেও খুন করতে পারে। টার্গেট নিকেশ হওয়ার পর বিস্ফোরণ করে আরও বড়সড় ক্ষতি করতে পারে। ইউক্রেন, পুতিনকে টার্গেট করার কথা মানতে চায়নি। এরপরেই জোড়া চমক দেয় রাশিয়া।