বাঁকুড়ার ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রামেশ্বর হেমব্রমের মদ্যপ অবস্থার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। কার্যালয়ের ভেতরেই মদ্যপ অবস্থায় তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ ও ফর্ম জমা দিতে আসা উপভোক্তারা।