ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরার টেনশন নেই! দর্শনার্থীদের বাঁধভাঙা ভিড় সামাল দিতে সপ্তমী, অষ্টমী ও নবমী— পুজোর এই তিনদিন রাতভর পরিষেবা দেবে কলকাতা মেট্রো। ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো এবং অরেঞ্জ লাইনেও স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে।