পুজোর মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে বড়সড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১৫ অক্টোবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত হাওড়া, শিয়ালদহ ও আসানসোল থেকে পটনা, গোরক্ষপুর, রক্সৌল এমনকি দীঘার মতো রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চলবে।