মহাষ্টমীতে ঠাকুর দেখতে বেরোনোর আগে বড় স্বস্তির খবর! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল থেকেই কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে আকাশ একেবারে পরিষ্কার থাকবে। মহাষ্টমী থেকে শুরু করে আগামী ত্রয়োদশী পর্যন্ত রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, ফলে ছাতা বা রেনকোট ছাড়াই নিশ্চিন্তে ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা।