পুজোর দিনগুলিতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিচ্ছে বর্ষা। মহালয়ার পর থেকে আকাশ মূলত পরিষ্কার এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, তাই পুজোয় দুর্যোগের কোনও আশঙ্কা নেই।