পুজোমণ্ডপে ঠাকুর দেখার প্ল্যান থাকলে নিশ্চিন্ত হতে পারেন! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর আগেই রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। মহালয়ার পর থেকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে, তাই দুর্গাপুজোয় আপাতত বড়সড় কোনও দুর্যোগ বা বৃষ্টির আশঙ্কা নেই।