পুজোর মুখে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে প্রথম সপ্তমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দ্বিতীয় সপ্তমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির আশঙ্কা নেই বললেই চলে, ফলে দর্শনার্থীরা নির্বিঘ্নেই ঠাকুর দেখতে পারবেন।